সিপ্লাস প্রতিবেদক: আল্লামা জুনায়েদ বাবুনগরী ও নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের বর্তমান কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সংগঠনটি থেকে বিতর্কিত নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি করা হবে।
রোববার (২৫ এপ্রিল) রাতে ফেসবুক লাইভে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।
ফেসবুক লাইভে এসে মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, দ্বীনি সংগঠন, ইমান আকিদার সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
তিনি আরও বলেন, ইনশাল্লাহ আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতের ইসলামের কার্যক্রম শুরু হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে গত মার্চের ২৫, ২৬ ও ২৭ তারিখ দেশজুড়ে যে সহিংস ঘটনা ঘটেছে, অন্তত ১৭ জন মানুষের প্রাণহানি হয়। এসব নাশকতার পেছনে জড়িত থাকার অভিযোগে অন্তত এক ডজন হেফাজত নেতা গ্রেফতার রয়েছেন।








