নিউজটি শেয়ার করুন

ভোটগ্রহণ শুরুর দুই ঘন্টার মধ্যে ২ প্রার্থী ভোট বর্জন

সিপ্লাস ডেস্ক:  চাটমোহর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার দুই ঘন্টার মধ্যে ২ প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

সোমবার সকালে ২ প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেয়।

কেন্দ্র দখল, জোর করে ভোটারের ভোট প্রদান, অন্য প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের দেওয়ার অভিযোগ এনে এ ভোট বর্জন করেন দুই প্রার্থী।

ভোট বর্জন করা দুই প্রার্থী হচ্ছেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম দুলাল ও বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান।