সিপ্লাস প্রতিবেদক: পটিয়া পৌরসভা নির্বাচনে দক্ষিণ গোবিন্দরখীল ৮ নম্বর ওয়ার্ডে গোলাগুলি, আগুন, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া ও নিহতের ঘটনায় কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান ও সরওয়ার কামাল রাজিবকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।
রবিবার (১৪ ফ্রেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল রাজিব ও আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে গোলাগুলি, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কাউন্সিলর আবদুল মান্নানের ছোট ভাই।
এদিকে, কেন্দ্রের বাইরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।








