ভোলার বোরহানউদ্দিনে ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের বিচারের দাবিতে বিক্ষুদ্ধ জনতার ব্যানারে মিছিল থেকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় এক পর্যায়ে পুলিশের গুলিতে ৪ জন নিহত হয়েছে। নিহত চারজন নিজেদের কর্মী সমর্থক বলে দাবি করেছেন জনতা।
এ সংঘর্ষে ১০ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনা সারাদেশে ছড়িয়ে পড়লে ফটিকছড়ি ও হাটহাজারী বিক্ষুদ্ধ জনতা রাস্তায় বেরিয়ে পড়ে।
এ ঘটনার জের ধরে আজ ২০ অক্টোবর রাত ৮ টার দিকে নাজিরহাট বিক্ষোভ মিছিল করেছে তারা। বিক্ষোভ মিছিলটি নাজিরহাট মাদ্রাসার থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাজিরহাট বড় মাদ্রায় গিয়ে শেষ হয়। মিছিলটি নাজিরহাট বাজারের সজীব প্লাজার মোড়ে এক পথসভায় মিলিত হয়।
এ পথসভায় বক্তারা সরকার ও পুলিশ প্রশাসনের কাছে ভোলার ঘটনার সুষ্ঠু বিচারের দাবী প্রত্যাশা করেন। এদিকে কাজিরহাট বাজারে কাজিরহাট মাদ্রাসার ছাত্ররা এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা।








