ভোলার বোরহান উদ্দিনে বিক্ষুদ্ধ জনতার মিছিলে পুলিশের গুলিতে ৪ জন নিহত হওয়ার প্রতিবাদে হাটহাজারী বাজার এলাকায় দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ মিছিল, থানায় ইট-পাথর নিক্ষেপ করে ভাঙচুর, থানা সহ সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
আজ রবিবার বিকেল পাঁচটার পর থেকে ছাত্রদের এই প্রতিবাদী বিক্ষোভ শুরু হয়।
এতে দুইজন আহত হয়েছে। পরিস্থিতি এখনো থমথমে।
ওসি (তদন্ত) মো. তৌহিদুল ইসলাম বলেন, একটু সমস্যা হয়েছে। মাদ্রাসার ছাত্ররা থানায় ইটপাটকেল মেরেছে। কোন আহত বা গ্রেফতার নেই।
আমাদের হাটহাজারী প্রতিনিধি আলমগীর হোসেন জানান, হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী সন্ধ্যার পরে মাদ্রাসার মাইক থেকে মাদ্রাসায় ফিরে আসার ঘোষণা করার পরও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।








