নিউজটি শেয়ার করুন

ভৌগলিক অবস্থার বিবেচনায় নিয়োগের ক্ষেত্রে চট্টগ্রামের বাসিন্দাদের অগ্রাধিকার, তবে অদক্ষ কাউকে নয়

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে নিয়োগের ক্ষেত্রে চট্টগ্রামের মানুষদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
২০ ডিসেম্বর (রবিবার) দুপুরে শহীদ মুন্সী ফজলুর রহমান অডিটোরিয়ামে চট্টগ্রাম বন্দরের ১৪ তম উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে একথা বলেন তিনি ।
বন্দরে নিয়োগের বিষয় উল্ল্যেখ করে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, “চট্টগ্রাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। সমগ্র দেশকে নেতৃত্ব দিচ্ছে। চাকরির ক্ষেত্রে বন্দর, নদী, সমুদ্রকেন্দ্রিক প্রতিষ্ঠানে উপকূলীয় জনগোষ্ঠীকে প্রাধান্য দিতে হবে। সে অনুযায়ী বন্দর কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া চালু রাখবে। কিন্তু বিনা যোগ্যতায় চাকরি হবে না। দক্ষতার পরিচয় দিতে হবে। অদক্ষ মানুষকে চট্টগ্রাম বন্দরের দায়িত্ব দিতে চাই না। তবে অবশ্যই চট্টগ্রামের মানুষের চিন্তা-ভাবনা ও অনুভূতির সঙ্গে আমি একমত আছি।
অতএব এ বিষয়গুলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যথাযত প্রতিপালন করবেন। চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট সড়কগুলো উন্নয়নে ব্যবস্থা নেবে। বন্দরের কোভিড হাসপাতাল আধুনিকায়ন করা হবে। বন্দর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আলোচনা হয়েছে।চট্টগ্রামের মানুষের প্রতি চট্টগ্রাম বন্দরের দায়িত্ব থেকে তারা এ কাজ গুলো করবে বলেন তিনি।
চট্টগ্রাম বন্দর সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে উল্ল্যেখ করে তিনি আরও বলেন, “কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিংয়ের ইক্যুইপমেন্ট সংগ্রহ করছি। বন্দর চালু রাখতে গেলে ড্রেজিং করতে হবে। চট্টগ্রাম বন্দর চালু আছে। আমরা এগিয়ে যাচ্ছি। আজকের সভায় বন্দরের এগিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে। পোর্ট লিমিট বাড়ানো হয়েছে। বন্দরের সক্ষমতা বাড়ছে। বন্দর স্বমহিমায় উদ্ভাসিত হয়েছে।আগামী দুই-তিন বছরের মধ্যে চট্টগ্রাম বন্দরকে আপনারা অন্যরকম ভাবে দেখবেন। কনটেইনার হ্যন্ডেলিংয়ে বিশ্বের সেরা ১০০ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরকে ৫৮ থেকে ৩০ এ আনার লক্ষ্যে কাজ করছি। প্রধানমন্ত্রীর অগ্রাধীকার ভিত্তিক প্রকল্প বে-টার্মিনালে অনেক আগ্রহী বিদেশি বিনিয়োগকারী আছে। তারা সরকার ও পিপিপি’র (পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ) সাথে আলাপ করছে। সমঝোতা হলে চূড়ান্ত হবে। এর আগে চট্টগ্রাম বন্দরের ১৪ তম উপদেষ্টা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, কাস্টম কমিশনার মোহাম্মদ ফখরুল আলম, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সালামসহ সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস ভবনের ভিওি প্রস্থর স্থাপন কার্যক্রমের উদ্বোধন ও করেন তিনি।