Site icon CPLUSBD.COM

মইজ্জারটেকে বাস উল্টে ৩০ নারী যাত্রী আহত

কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ফোর এইচ গ্রুপের নারী কর্মীবাহী বাস উল্টে এই হতাহতের ঘটনা ঘটে বলে আহত যাত্রীরা জানিয়েছে৷

আহত এক যাত্রী জানায়, সড়কে ব্যাটারি চালিত রিক্সাকে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায়।

আহতদের মধ্যে বেশীরভাগকে চটগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।