Site icon CPLUSBD.COM

মইজ্জারটেকে সিএনজি-বিআরটিসি বাস-মিনিবাসের ত্রিমূখি সংঘর্ষে নিহত ২, আহত ১৬

মইজ্জারটেকে সিএনজি বিআরটিসি বাস

সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় সিএনজি-বিআরটিসি বাস-মিনিবাসের ত্রিমূখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চমেক সূত্রে জানা গেছে।

শুক্রবার (১৮ জুন) বিকাল সাড়ে ৩টায় শিকলবাহার চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সিএমপির কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে বিআরটিসির বাস, লোকাল বাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গেলে দ্রুতগতির বিআরটিসি বাসটি উল্টোপথে চলে আসে। এতে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। নারী, পুরুষ, শিশুসহ অন্তত ১৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।