পটিয়া প্রতিনিধিঃ চলন্ত বাসের ধাক্কায় মইজ্জ্যার টেক এলাকায় তৌহিদুল ইসলাম (২৭) নামে পটিয়ার এক যুবকের প্রাণ গেছে।
আজ শুক্রবার (২১ আগষ্ট) বিকালে মইজ্জ্যেটেক এহসান স্টিল মিলের সামনে এ দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত যুবক পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোহাম্মদ ইউসুফের পুত্র বলে জানা গেছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়াগামী (ঢাকা মেট্রো-ছ ১৪ ০১২১) একটি চলন্ত বাসের ধাক্কায় ছিঁটকে পড়ে যায় সড়কে। এসময় স্থানীয়রা উদ্ধার করে কলেজ বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় বাস ড্রাইভারকে আটক করে বাসটিকে জব্দ করা হয়েছে। নিহত যুবক তৌহিদুল ইসলামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








