চট্টগ্রাম-৮ আসনের তিন বার সংসদ সদস্য,বর্ষীয়ন নেতা, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বোয়ালখালী উপজেলা শাখা ।
বৃহস্পতিবার মরহুমের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান আহবায়ক পলাশ মল্লিক,সদস্য সচিব সুমন দে।
উল্লেখ্য, ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ৭টার দিকে মঈন উদ্দীন খান বাদলের মৃত্যু হয়।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলীতে জন্মগ্রহণ করেন মইনউদ্দীন খান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি ও তিনবারের সংসদ সদস্য ছিলেন মঈন উদ্দীন খান বাদল।








