সৌদি আরবের পবিত্র নগরীর মক্কায় অজ্ঞাত নামাদের ছুরির আঘাতে মোজাম্মল হক নামে ১-বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার(১৭-ফেব্রুয়ারি) মক্কা নগরীর নাক্কাছা পাশ্বে রুসাইপা নামক স্থানে একটি ক্যাফেটেরিয়া (কুলিং কর্ণার) নামে খাওয়ার দোকানে ভোর রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
জানাযায়, ১৭-ফেব্রুয়ারি সকালে ফজরের নামাজের পরপর দোকানের মালিক ও কয়েকজন ক্রেতা আসলে দোকানের ভিতরে দেখতে পায় শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতজনিত ঐ দোকানের কর্মচারী মোজাম্মল হক-(২৭) লাশ পড়ে আছে।
খবর পেয়ে সৌদি পুলিশ এসে নিহত লাশ উদ্ধার করে নিয়ে যায়।
আশেপাশে থাকা প্রত্যক্ষদর্শী প্রবাসীরা জানান, সকালে নাস্তি বিক্রয় করার জন্য দেকানে বিভিন্ন নাস্তা তৈরি করতে দোকান সামান্য খোলা রেখে কাজ করা অবস্থায় শেষে ভোর রাতে কে বা কারা দোকানের ভিতরে ঢুকে এ খুনের ঘটনা ঘটায়।
খুন হওয়া এ যুবক প্রবাসী মোজাম্মল হক বাংলাদেশের পর্যটন জেলা কক্সবাজারের রামু উপজেলার জোয়ারি-নালা ইউনিয়নের মাদ্রাসা গেইট এলাকার দোকাদার সুলতান আহমদের প্রথম পুত্র।
ছুরির আগাতে খুন হওয়া মোজাম্মল হকের লাশ সৌদি পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে নিহতের লাশ সৌদি আরবের মক্কা নগরীর একটি সরকারী হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত মক্কা প্রবাসী মোজাম্মল হকের ছোট ভাই কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের এমবিএ ছাত্র এনামুল হক সিপ্লাস টিভি সৌদি আরব প্রতিনিধিকে টেলিফোন জানান, পরিবার ও বৃদ্ধা বাবার দিকে থাকিয়ে গত ১-বছর ৯-মাস আগে আমার বড়ভাই সৌদি আরবে জান।একামা নিয়ে যার মাধ্যমে সৌদিতে গেলেও একামা পাইনি। কয়েক বার টাকা দিলেও একামা নেওয়া সম্ভব না হওয়ায় অন্য একজনকে নতুন ভাবে একামা নেওয়ার জন্য সৌদির ২০-হাজার রিয়াল দেন।
নিহতর ভাই এনামুল হক আরো জানান, একামার জন্য ২০-হাজার রিয়াল যাকে দিয়েছিল সম্ভবত তার বাড়ী চট্টগ্রামের। তার সাথে ঘটনার আগের দিন বেশ কথাকাটি ও জগড়া দিয়ে আমার ভাই টেলিফোন বাড়ীতে বলেন, আগামীকাল আমাকে একামা দিতে হবে না হয় টাকা দিয়ে দিতে হবে এ কথা বলেছে বলে জানান। যাদের সাথে কথাকাটি ও জগড়া হয়েছে এরা ও কয়েকজন স্থানীয় রোহিঙ্গা মিলে আমার ভাইকে খুন করা হয়েছে।
বর্তমানে, খুন হওয়া যুবক মোজাম্মল হকের লাশ সৌদি আরবের মক্কা নগরীর একটি সরকারী হাসপাতালের মর্গে রয়েছে।








