নিউজটি শেয়ার করুন

মক্কায় আমিরাবাদ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

খলিল চৌধুরী,সৌদি আরব প্রতিনিধিঃ সৌদি আরবের মক্কায় চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশেদুল আমিন চৌধুরীর পিতা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব নুরুল আমিন চৌধুরীর প্রথম মৃত্যুবাষির্কী উপলক্ষে চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

পবিত্র মক্কা নগরীর একটি হোটেলের হল রুমে চট্টগ্রাম প্রবাসী ফোরামের সভাপতি রাশেদুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক এস.এম নজরুল কবির রুবেলের সঞ্চলনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ জহির উদ্দিন।

 

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপি সভাপতি ও ফোরামের উপদেষ্টা আলহাজ্ব আবুল কালাম আজাদ।

প্রধান আলোচক ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপি সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপি সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, মক্কা প্রাদেশিক যুবদলের সাধারণ সম্পাদক কাশেম আহমদে হারুন, মক্কা প্রাদেশিক সেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান সরকার, মক্কা প্রাদেশিক বিএনপি যুগ্ম সম্পাদক সাংবাদিক খলিল চৌধুরী, মক্কা প্রাদেশিক যুবদলের যুগ্ম সম্পাদক আবু বক্কার ও তোফায়েল হোসেন।

এ আলোচনা সভায় বক্তব্য রাখেন মুরিদুল আলম চৌধুরী, মক্কা চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক আলী মিয়া, তারেক আজিজ চৌধুরী, মুহাম্মদ কাদের, ইরফান রহমান, শহিদুল ইসলাম ও আবু সালে প্রমুখ।

এছাড়াও জাতীয়তাবাদী ফোরামের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেষে, আমিরাবাদ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা মরহুম নুরুল আমিন চৌধুরীর  আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন মুহাম্মদ জহির উদ্দিন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here