নিউজটি শেয়ার করুন

মক্কায় লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব প্রবাসীদের মাঝে ত্রাণ বিতরণ

সৌদি আরব প্রতিনিধি: বিশ্বব্যাপী মহামারী করোনার ভয়াবহতায় পৃথিবীর অন্য সব দেশের মত সৌদি আরবে অধিকাংশ প্রবাসী বাংলাদেশী লকডাউনে করোনার ছেয়ে অর্থ ও খাদ্য সংকটে, অর্ধাহারে অনাহারে দিনযাপন করছেন।

প্রবাসীদের কল্যাণে আমরা..”লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব” সংগঠনের এ শ্লোগান বুকে ধারন করে সু-দীর্ঘ পথচলার দুই বছরের এই সময়ে এসে মহামারী করোনার থাবায় আমাদের অনেক সহপাঠী, সহকর্মী, সহযোদ্ধা, সর্বোপরি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা।

এ দেশের চলমান আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রবাসী বাংলাদেশিরা, অবরুদ্ধ ও গৃহবন্দী অবস্থায় বেকার হয়ে, করোনা মোকাবেলা করতে গিয়ে অর্থ ও খাদ্য সংকটে আজ মানবেতর জীবনযাপন করছেন।

অনির্দিষ্টকালের কারফিউ কারণে যখন এক বাসা থেকে অন্য বাসা ও রাস্তাঘাটে বের হওয়ার কোন সুযোগ নেই ঠিক এ সময়ে সংগঠনের সামর্থ অনুসারে এবং কিছু শুভাকাঙ্কীর সহযোগিতায় পবিত্র মক্কা নগরীর লোহাগাড়ার অসহায় প্রবাসীদের মাঝে ত্রাণ সমাগ্রী দিয়ে সহযোগিতায় পাশে দাড়িয়েছেন লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব নেতৃবৃন্দ।