নিউজটি শেয়ার করুন

মক্কায় সর্বোচ্চ ১৩১ জনসহ নতুন শনাক্ত ৩৮২, সৌদিতে ১১ বাংলাদেশিসহ ৫২ জনের মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে গত ১১ এপ্রিল শনিবার ২৪ ঘন্টায় আরো ৩৮২ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে আরো ৫ জনের মৃত্যুর পর দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৫২ জন।

মৃতদের তালিকায় ১০ প্রবাসী বাংলাদেশিও রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট।

প্রাণঘাতী এ ভা’ইরাসের বিস্তার ঠেকাতে গত ১৫ মার্চ থেকে শপিংমল, সরকারি-আধা সরকারি ও বেসরকারি অফিস-আাদালত বন্ধ রয়েছে।

সৌদি আরবের বেশিরভাগ শহরে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘন্টা কারফিউ বলবৎ থাকায় দেশজুড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

এছাড়া দেশটিতে অবস্থানরত হাজার হাহার প্রবাসী বেকার জীবন নিয়ে শঙ্কা ও হতাশায় দিনাতিপাত করছেন।

দেশটির জনগণের পাশাপাশি বাসায় বসে অবরুদ্ধ দিন কাটাচ্ছেন প্রায় ২০ লাখ প্রবাসী বাংলাদেশি।