নিউজটি শেয়ার করুন

মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার আজিজের

মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার আজিজের

সিপ্লাস ডেস্ক: সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় আবদুল আজিজ (৫০) মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সৌদিপ্রবাসী মো. নাজমুল আজিজ রিসফাত। তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের গোলাম নবী হাজিপাড়ার মৃত রমজান আলীর ছেলে।

বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় মক্কার আল নুর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।

১৫ দিন আগে মক্কা নগরীর জায়দি এলাকায় রাস্তা পার হতে গিয়ে পানিবাহী গাড়ি আবদুল আজিজকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মক্কার আল নুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়। আবদুল আজিজের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here