সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের মক্কা ও মদিনায় করোনা ও স্ট্রোক করে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দু’রেমিটেন্স যোদ্ধা মুহাম্মদ আজিজুল হক ও আহমদ ছাফা ইন্তেকাল করেন।
জানা যায়, সৌদি আরবের মক্কা-মদিনায় একজন নিজ বাসয় স্ট্রোক করে ও অপরজন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যান।

পশ্চিম কলাউজান বাংলাবাজারের পূর্বপার্শ্বে মিয়াখলিফা পাড়া নিবাসী মরহুম ফেরদৌস বদ্দ্যের বড় ছেলে মক্কা-প্রবাসী মুহাম্মদ আজিজুল হক আজ মক্কায় নিজ বাসায় স্ট্রোক করে ইন্তেকাল করেন।
অন্যদিকে, একই পাড়ার শিরু বর বাড়ির (বাংলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মমতাজ এর বড়ভাই) মরহুম ইসমাঈল মিয়াজির বড় ছেলে আহমদ সফা (প্রকাশ বুদিন্যা) করোনায় আক্রান্ত হয়ে মদিনা আল- আহমদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।








