সৌদি আরব প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মক্কা প্রাদেশিক যুবদলের উদ্যোগে শুক্রবার( ২৬ মার্চ) রাতে পবিত্র নগরীর কাকিয়া হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মক্কা প্রাদেশিক যুবদলের সভাপতি এইচ.এম পারভেজ মৃধা সভাপতিত্বে যুবদলের সাধারণ সম্পাদক কাসেম আহমদের সঞ্চলনায় শুরুতে কোরাআন তেলোয়াত করেন মাহাদি মুহাম্মদ।
স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ।

প্রধান বক্তা ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপি সিনিয়র যুগ্ন-সম্পাদক মোজাম্মল হোসেন মিলেন।
বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, মক্কা প্রাদেশিক বিএনপি সহ-সভাপতি মুহাম্মদ হামিদুল হক, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, নাছির উদ্দিন। আছির প্রদেশ বিএনপি সিনিয়র যুগ্ন-সম্পাদক মুহাম্মদ জুয়েল, মক্কা প্রাদেশিক বিএনপি যুগ্ন-সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, প্রাদেশিক বিএনপি নেতা মুহাম্মদ শাহজাহান।
বক্তব্য রাখেন মক্কা সেচ্ছাসেবক দলের সভাপতি একারামুল হক, সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান সরকার, মক্কা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মীর মুহাম্মদ মোবারেক, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রনি, মক্কা প্রাদেশিক যুবদলের যুগ্ন-সম্পাদক নজরুল ইসলাম রুবেল ও যুগ্ন-সম্পাদক আবু বক্কর প্রমুখ।
এছাড়াও এ মহান স্বাধীনতা ও সুবর্ণজয়ন্তী আলোচনা সভায় মক্কা নগরীর বিভিন্ন সাংগঠনিক শাখার বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ ছিল বাঙ্গালি জাতির স্মরণীয় এক কালো রাত। তখন দিশাহারা হয়ে পড়ে গোটা জাতি। ঠিক এ সময় জীবন বাজি রেখে ২৬ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দেন। এ স্বাধীনতা ঘোষনার পর গোটা বাঙ্গালি জাতি মুক্তিযোদ্ধে ঝপিয়ে পড়ে পাক হানাদাার বাহিনীর র্দীঘ নয় মাস যোদ্ধা করে ছাত্র যুবকদের তাজা রক্ত দিয়ে সেদিন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম উঠে আসে।








