করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি সরকার ইতোমধ্যে সব কিছু বন্ধ ঘোষণা করেছেন। এমন কি মসজিদের নামাজ না পড়ার জন্য আযান এর মধ্যে মোয়াজিনের আহ্বান ঘরে নামাজ আদায় করতে বলা হচ্ছে। পবিত্র জোমার নামাজ ও ঘরে পড়তে বলা হয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। পবিত্র দুই মসজিদ হারাম ও মসজিদে নববিতে ও জুমার নামাজ না পড়তে নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি সরকার। করোনাভাইরাস প্রতিরোধে আজ পবিত্র জুমার নামাজ পবিত্র নগরী মক্কায় মসজিদুল হেরাম-বায়তুল্লাহর ও মদিনায় মসজিদে নববিতে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে জুম্মার খুৎবাহ ও নামাজ আদায় করেন।
মক্কা মসজিদুল হেরাম-বায়তুল্লাহর প্রধান ইমাম শাইখ আবদুর রহমান বিন আবদুল আজিজ আল সুইদাস ও মসজিদে নববীর ইমাম শাইখ আহমদ তালেব বিন হামীদ হাফিজাহুল্লাহ। আজকে’ কান্না জড়িত কণ্ঠে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে জুম্মার নামাজ ও খুৎবাহয় করোনাভাইরাস হতে সকল মুসলিম উম্মাহর ও বিশ্বের সকলের হেফাজত ও সুস্থতা কামনা করে দোয়া করেন দুই মসজিদে খাদেম। অন্যদিক সৌদি আরবের বিভিন্ন মসজিদে আজান দিলেও জুমার নামাজ পড়তে কোথাও দেখা যায়নি তবে কিছু ধর্মপ্রাণ মুসল্লি বাইরে নামাজ পড়তে দেখা যায়। এরই মধ্যে সৌদি সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা আসে প্রবাসী শ্রমিকদের জন্য যে সমস্ত প্রবাসী শ্রমিকদের ইকামার মেয়াদ এখন থেকে ৩০ জুন পর্যন্ত শেষ হবে অথবা হয়ে গেছে ,তাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে সৌদি অর্থমন্ত্রী।
সর্বশেষ করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য, কাবা শরিফের ইমাম শেখ মুহাম্মদ আবদুল রহমান দোয়া প্রাথনা করছেন, বিশ্বের মানুষকে হেফাজত করার জন্য।








