Site icon CPLUSBD.COM

মক্কা বিএনপি নেতা মোস্তাক আহমদের মৃত্যুতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুর রহমানের শোক

মক্কা বিএনপি নেতা মোস্তাক আহমদের মৃত্যুতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুর রহমানের শোক

সৌদি আরব প্রতিনিধি: মক্কা প্রাদেশিক বিএনপি নেতা ও সারোল হজ্ব সাংগঠনিক শাখার সাধারণ সম্পাদক প্রবাসী মোস্তাক আহমেদর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি প্রধান উপদেষ্টা আলহাজ্ব আবদুর রহমান।

এক বিবৃতিতে মক্কা প্রাদেশিক বিএনপি নিবেদিত প্রাণ ও রেমিট্যান্স যোদ্ধা প্রয়াত মোস্তাক আহমেদের রুহের মাগফেরাত কামনা করে শোক-পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে, মক্কা প্রাদেশিক বিএনপি সাংগঠনিক তৃণমূলের নিবেদিত প্রাণ মক্কা-প্রবাসী মোস্তাক আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেন মক্কা প্রাদেশিক বিএনপি সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি হামিদুর রহমান হামিদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সহ-সভাপতি নাছির সরকার, নুরুল ইসলাম বড়ভাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার তাজুল ইসলাম, মক্কা প্রাদেশিক বিএনপি উপদেষ্টা মুহাম্মদ শাহাজাহান, উপদেষ্টা এইচ.এম পারভেজ মৃধা, মক্কা যুবদলের সাধারণ সম্পাদক কাশেম আহমদ হারুন, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক আবু বক্কার, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল আহমদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদের সভাপতি কলিম উল্লাহ করিম, মক্কা প্রাদেশিক সেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক, মক্কা প্রাদেশিক শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোবারক হোসেন, মক্কা প্রাদেশিক বিএনপি যুগ্ম সম্পাদক সাংবাদিক খলিল চৌধুরী, যুগ্ম সম্পাদক ফয়েজুর রহমান সরকার, চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশেদুল আমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল কবির রুবেল, সিনিয়র যুগ্ম সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলী মিয়া, মাওলানা জহির উদ্দিন, মাওলানা হামিদুর রহমান, মুহাম্মদ ফারুক ও মুহাম্মদ ইরফান প্রমুখ।

কক্সবাজার জেলার ঈদগাহও উপজেলা সদর ইউনিয়নের কৃতি সন্তান ও মক্কা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোস্তাক আহমদের মৃত্যুতে মক্কা প্রাদেশিক বিএনপি অঙ্গ সংগঠনসহ প্রবাসী বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেন।

উল্লেখ-মক্কা প্রবাসী মোস্তাক আহমদ হ্নদয় রোগে আক্রান্ত হয়ে পবিত্র নগরী আল-নুর হাসপাতালে ভর্তি হন চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত সাড়ে ৭-টায় ইন্তেকাল করেন। আজ ফজরের নামাজের পর জানাজা নামাজ শেষে মক্কা সরাইয়া কবরস্থানে এ রেমিট্যান্স যোদ্ধা লাশ দাফন করেন।