নিউজটি শেয়ার করুন

মক্কা-মদিনায় বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকা’ নামাজ আদায়

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মোস্তাফ (সাঃ) জন্মভূমি মুসলিম বিশ্বের নাবিক খ্যাত মধ্যপ্রাচ্য সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদুল আল হেরাম ঘিরে বায়তুল্লাহ কাবা শরিফের চত্বর ও মদিনার রওসুলের রওজা মোবারেক মসজিদে নববীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ‘সালাতুল ইসতিসকা’ আদায় করা হয়েছে।

গত ৩১ অক্টোবর মসজিদের হারামের নিয়োগপ্রাপ্ত নতুন খতিব শায়খ ড. বানদার ইবনে আবদুল আজিজ আল বালিলাহর ইমামতীতে পবিত্র কাবা শরিফের চত্বরে এবং মসজিদে নববীর নতুন খতিব শায়খ ড. আহমদ তালিব হামেদের ইমামতীতে মসজিদে নববীতে এ নামাজ আদায় করা হয়। মসজিদে হারামের প্রধান খতিব শায়খ আবদুর রহমান আস সুদাইস ও ইমামগণসহ মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল এবং সরকারের উধ্র্বতন কর্মকর্তারা নামাজে অংশ গ্রহণ করেন।

এর আগে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) সৌদি আরবের বাদশাহ ও দুই মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ রাজকীয় বিবৃতিতে বৃষ্টির জন্য সবাইকে আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানান। দেশটিতে প্রতিবছরই একাধিকবার ইসতিসকার নামাজ পড়া হয় বৃষ্টির জন্য। অনাবৃষ্টি বা খরা দেখা দিলেই হজরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বৃষ্টির জন্য নামাজ ও দোয়া করতেন। এরই ধারাবাহিকতায় বৃষ্টির জন্য নামাজ আদায় করা হলো।