নিউজটি শেয়ার করুন

মঙ্গলবার নগরীর যেসব স্থানে বিদ্যুৎ থাকবেনা

মঙ্গলবার নগরীর যেসব স্থানে বিদ্যুৎ থাকবেনা

সিপ্লাস প্রতিবেদক: বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর মধ্যে আগ্রাবাদ এলাকায় মঙ্গলবার সকাল ৭টা থেকে ৩টা ও পটিয়ায় সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য পটিয়া ও আগ্রাবাদের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিতরণ বিভাগ পটিয়ার আওতাধীন শিকলবাহা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি কালারপোল ফিডার (আংশিক) এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদের আওতাধীন ১১ কেভি ফিডার নং এইচ-০২ (আংশিক) ও এইচ-০৪ (আংশিক) এর আওতায় বারিক বিল্ডিংয়ের মোড় থেকে বিদ্যুৎ ভবন পর্যন্ত শেখ মুজিব রোডের পশ্চিম পাশ, বি-নাগ লেইন, উপহার গলি, কর্ণফুলী মার্কেট, চারিয়া পাড়া, সুলতান কলোনি, ফায়ার সার্ভিস ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here