নিউজটি শেয়ার করুন

মঞ্জুরুল আলম চৌধুরীর রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

হাটহাজারী প্রতিনিধিঃ চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব ও চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু’র রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও চেতনা’৭১-হাটহাজারী।

মঙ্গলবার ২৯জুন, আছরের নামাযের পর হাটহাজারী পৌরসভাস্থ আল্লামা গাজী শেরে বাংলা (র:) জামে মসজিদ প্রাঙ্গনে এই খতমে কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এতে, আলহাজ্ব মঞ্জুরুল আলম মঞ্জুর শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়। দ্রুত সুস্থ হয়ে তিনি যেনো আবারো জনস্বার্থে মানুষের সেবা করতে পারেন সেই কামনা করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী। তিনি জানান, মঞ্জুরুল আলম মঞ্জুর শারিরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সকলের নিকট তার জন্য দোয়া চেয়েছেন তিনি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উত্তরজেলা ছাত্রলীগনেতা সৈয়দ মঞ্জুরুল আলম, যুবলীগনেতা ওসমান কবির রাসেল, রাকিবুল ইসলাম রকিব, ইকবাল বাপ্পি, মোহাম্মদ জাবেদ, ঝুনু, রহিম মুন্না, করিম, জাকির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: সাহেদ, ছাত্রলীগনেতা আসাদ, ফাহিমসহ আরো অনেকে।

এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ জাফর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান। এতে তার দ্রুত সুস্থতা, রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন পরিবার, দলীয় নেতা-কর্মী,পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য সম্প্রতি আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু করোনায় আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার পরিবার।