নিউজটি শেয়ার করুন

মডেল পিয়াসার জামিন আবেদন নামঞ্জুর

সিপ্লাস ডেস্ক: রাজধানীর গুলশান থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সমালোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার এই নামঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান।

একই আদালতে পিয়াসার পক্ষে তার আইনজীবী মেজবাহ উদ্দিন জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।

এর আগে গত ১ আগস্ট রাতে পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন গুলশান থানার মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানার পৃথক তিন মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কয়েক দফা রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ গত ২৩ আগস্ট ভাটারা থানার মাদক মামলায় তার ৫ রিমান্ড আবেদন করে সিআইডি। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here