সিপ্লাস ডেস্ক: মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মৌ আক্তারের বিরুদ্ধে পৃথক দুটি মাদকের মামলা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।
সোমবার দুপুরে গুলশান থানায় পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে এ মামলা দুটি দায়ের করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এডিসি জোনায়েদ আলম সরকার জানান, মাদক আইনে করা দুই মামলায় দুজনের ১০দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
রোববার রাতে রাজধানীর বারিধারার বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটক করা হয়। এর পর গভীর রাতে মোহাম্মদপুরের একটি বাসা থেকে ইয়াবাসহ মডেল মৌ আক্তারকে আটক করে ডিবি।
উল্লেখ্য, পিয়াসা চট্টগ্রাম নগরীর আসকার দিঘির পাড় এলাকার বাসিন্দা ছিলেন।








