Site icon CPLUSBD.COM

মডেল সাদিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিপ্লাস ডেস্ক: ফের বাংলাদেশি মডেলের আত্মহনন, ফের ঝুলন্ত লাশ উদ্ধার। রাজধানীর ভাটারা এলাকার নিজ বাসা থেকে বাংলাদেশি মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন সাদিয়া।

সাদিয়া নাজের কাজিন শাওন জানান, সোমবার (১৮ জানুয়ারি) রাত পৌনে ৩টার দিকে আমাদের বাসায় খবর আসে। আমরা গিয়ে দেখি ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া। এরপর পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

সাদিয়া বারিস বরষা নামে একটি ফ্যাশন হাউজের ফটোশুট করেছিলেন। ফটোশুটের ছবিগুলো এখনো প্রকাশিত হয়নি। এই হাউজের কর্ণধার বারিস হক শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, বিদায় জানালো আরো একটি সম্ভাবনাময়ী তাজা প্রাণ। তরুণ মডেল আমার খুব প্রিয় সাদিয়া নাজ। গতকাল রাতে আত্মহত্যা করেছে। মরদেহ এখনো ছাড়া হয়নি। শেষ দেখা দেখতে পাব কিনা জানি না। সবাই দোয়া করবেন।