নিউজটি শেয়ার করুন

মতিঝর্ণা এলাকায় পাহাড় কাটায় দুজনকে জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: নগরীর লালখান বাজার মতিঝর্ণা এলাকায় সরকারি পাহাড় কাটায় দুইজনকে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা আরোপ করেন পরিচালক নুরুল্লাহ নুরী।

তিনি বলেন, মতিঝর্ণা সাত নম্বর গলির সীমা আক্তারের বাড়ির দক্ষিণ পাশে পাহাড় কেটে সমতল করে পাকা স্থাপনা নির্মাণের করার সত্যতা পাওয়া যায়। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে গত ২২ অক্টোবর ওই জায়গা পরিদর্শন করা হয়।

ওই এলাকার শাহজাহান কোম্পানি নামে একজন রেলওয়ের মালিকানাধীন পাহাড় কাটছিল বলে অভিযোগ।

এছাড়া ওই এলাকার আরও একটি স্থানে পাহাড় কাটার অভিযোগের সত্যতা মেলে পরিদর্শনকালে। মনোয়ারা বেগম নামে এক মহিলার বাড়ি নির্মাণের জন্য পাহাড়টি কাটা হচ্ছিল।

অধিদপ্তরের পরিচালক নুরুল্লাহ নুরী জানান, ওই দুই ব্যক্তিকে পাহাড় কাটার অভিযোগে নোটিশ প্রদান করে মঙ্গলবার শুনানিতে হাজির হতে বলা হয়। শুনানি শেষে শাহাজাহান কোম্পানিকে ১৪ লাখ টাকা এবং মনোয়ারা বেগমকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।