সিপ্লাস প্রতিবেদক: নগরীর লালখান বাজার মতিঝর্ণা এলাকায় আগুন লেগে একটি বাড়ি পুড়ে গেছে।
শনিবার(৯ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এনামুল হক বলেন, বসত বাড়িতে শনিবার রাত ১২ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি স্টেশনের ৪ টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

