নিউজটি শেয়ার করুন

মতি ভাণ্ডার এর বার্ষিক ওরশ শরীফ ৪ ফেব্রুয়ারী

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট মতি ভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্ত্বিক ব্যাক্তিত্ব মজ্জুবে সালেক, কাশফ ও কারামতের খনি সৃষ্টি কুলের শিরমনি ফানাফিল্লাহ বাকাবিল্লাহ গাউছে ভাণ্ডার হযরত মতিয়র রহমান শাহ্ (ক:) প্রকাশ শাহ্ ছাহেব কেবলার ৫৬ তম বার্ষিক ওরশ শরীফ আগামী ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার গাউছিয়া রহমানীয়া ফয়েজিয়া মঞ্জিলের উদ্দ্যেগে মতি ভাণ্ডার দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হবে।

সকাল ৭ টায় পবিত্র কোরআন শরীফ খতমের মাধ্যমে ওরশের কার্যক্রম শুরু হবে।

সকাল ৮ টায় শাহ্ ছাহেব কেবলার মাজার শরীফ ও তাঁর জানাজা শরীফের ইমাম, তদীয় প্রধান খলিফা হযরত শাহ্সুফি মওলানা আবুল ফয়েজ শাহ্ (ক:) এর মাজার শরীফে গোছলশরীফ গিলাপ, পুষ্পমাল্য অর্পণ ও মিলাদ মাহফিল।

রাত ১০টায় শাহ্ছাহেব কেবলার জীবনি শীর্ষক আলোচনা সভা ছেমা ও কাউয়ালী মাহফিল। এতে উপস্থিত থাকবেন আউলাদে গাউছে ভাণ্ডার দরবারের সাজ্জাদানশীন হযরত মাওলানা আবদুল হালিম শাহ্, শাহ্যাদা আবদুল করিম শাহ্, শাহাজাদা আবদুল হাকিম শাহ্, দরবারের বংশিয় ও আধ্যাত্ত্বিক উত্তরসুরি ডক্টর আবদুল আজিম শাহ্, শাহাজাদা আবদুল মজিদ শাহ (রাসমু) শাহাজাদা আবদুল কাদের শাহ্ (তিতুমীর)।

রাত ১২ টায় আখেরী মুনাজাত ও তবারুক বিতরণ। এতে যথাসময়ে উপস্থিত হয়ে গাউছে ভাণ্ডারের রহমত হাসিল করার জন্য আশেক ভক্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি গাউছিয়া রহমানিয়া ফয়েজিয়া মঞ্জিলের পক্ষে থেকে আহবান জানানো হয়েছে।