চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফরাদ এলাকা হতে চোলাইমদসহ রত্না দে নামের এক মহিলাকে গ্রেফতার করেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে বিভিন্ন প্লাস্টিকের বোতল ভর্তি ৬ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে।
পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
দন্ডিত নারী রত্না দের স্বামী নাম সুমন দে। বাড়ী উপজেলার কচুয়াই ইউনিয়নের ৩নং ওয়ার্ড (কমলমুন্সির হাট) রজনী বৈদ্যের বাড়ি।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল কর্মকর্তারা জানান, মদসহ আটক নারী ৬ মাসের গর্ববতী হওয়ায় তাকে জেল না দিয়ে ৬ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।








