Site icon CPLUSBD.COM

মদিনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন ডাক্তারসহ ৩ জন রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

মদিনা প্রতিনিধি: আজ সৌদি আরবের মদিনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে (COVID-19) একজন ডাক্তারসহ ৩ জন রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানী দূর্লুভের পাড়া নিবাসী আলহাজ্ব লিয়াকত আলীর পুত্র মোহাম্মদ হাছান (৩৮)।

মদিনা তাইবা মার্কেটে চাকুরী করতে। সে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর বির মাসী মাজরায় বেড়াতে গেলে সেখানে অসুস্থ হয়ে পড়েন।পরে সেখান থেকে হাসপাতালে ভর্তি হয়।হাসপাতালে বেশ কয়েকদিন নিবিড় পর্যবেক্ষনে থাকার ৬ দিন পর আজ মারাযান।তার জ্বর,সর্দি ও কাশি ছিল। পরিবারের কাছে খবর আসে কিছুক্ষণ আগে তিনি মৃত্যুবরণ করেন মরহুমের ছোট ভাই হেলাল উদ্দিন এ খবর নিশ্চিত করেন।

ডাক্তার মোঃ আফাক হোসেন সাফা আল মদিনা প্রাইভেট ক্লিনিকে দীর্ঘ দিন যাবৎ কর্মরত ছিলেন, গত চার দিন ধরে তার গায়ে জর ছিল। সেই থেকে তিনি অসুস্থ ছিলেন।তার দেশের বাড়ী যশোর।তার তিন ছেলে মেয়ে সবাই দেশের বাহিরে থাকেন। তিনি এবং তার স্ত্রী মদিনাতে থাকতেন। তিনিও আজ মারা যান। অপরদিক, গত ২৪ মার্চ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মদিনার জাহারা হাসপাতালের ভর্তি হন কোরবান আলী। গত ২৪ মার্চ তিনি মদিনার আল জাহরা হাসপাতালে মারা যান। হাসপাতাল থেকে এ বিষয়ে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানানো হয়।

মৃত ব্যক্তির নাম কোরবান, বাবার নাম:রেজাউল করিম,সাদাপুর পুরান বাড়ি, পোস্ট অফিস নগরকান্দা, সাভার, ঢাকা। মদিনায় একদিনে ৩ বাঙ্গাদেশী মারা যাওয়াতে মদিনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে আকংকের সৃষ্টি হয়েছে। প্রায় প্রায় ২ লক্ষ প্রবাসী অধ্যসিত মদিনা মনোয়ারায় করোনা(COVID-19) ভাইরাসের ভয়ে বাঙ্গালীরা খুব অসহায় ও আতঙ্কিত অবস্থায় আছেন।দেশবাসী ও সকল মুসলমান ভাই বোনেরা আমাদের জন্য দোওয়া করবেন যেন আমরা সুস্থ ও ভাল থাকি। মহান আল্লাহ তালা সকল মানুষকে হেফাজত করুন।