Site icon CPLUSBD.COM

মদিনায় গলায় ফাঁস দিয়ে এক বাংলাদেশি যুবকের আত্মহত্যা

সৌদি আরবের পবিত্র মদিনা মানোয়ার পাশ্বে আমবরিয়া নামক জায়গায় নিজ বাসায় ভিতরে গলায় ফাঁস বাংলাদেশের ব্রাক্ষণবাড়ীয়া জেলা এক যুবক আত্মহত্যা করে।

জানাযায়, গত ৩১-জানুৃয়ারী শুক্রবার দিবাগত রাতের শেষ সময়ে ইকামা সমস্যা, আর্থিক সমস্যা ও পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে বলে ধারণা করেন বাসার আশেপাশে থাকা প্রত্যেক্ষদর্শী প্রবাসী।

মদিনার আম্বরিয়া এলাকায় মো: কাশেম (২৬) নামে এক ব্যাক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মৃত কাশেম ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাছির নগর উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা গ্রামের ফুল মিয়ার কনিষ্ঠ সন্তান। মৃত কাশেম মদিনায় একটি সোফার দোকানে টেকনিশিয়ান হিসাবে কর্মরত ছিল। ঘটনার দিন কাশেম অসুস্থ থাকায় নিজ কক্ষে অবস্থান করছিল। সৌদি আরবে ইকামা সংক্রান্ত বিষয়ে অর্থনৈতিক জটিলতায় ভুগছিল।

ধারণা করা হচ্ছে দেশে কোন বিষয়ে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে। বর্তমানে আত্মহত্যাকারীর লাশ মদিনা মানোয়ার থানা পুলিশের অধীনে সৌদির একটি সরকারি হাসপাতালের মর্গে রয়েছে।