নিউজটি শেয়ার করুন

মদিনায় জসনে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন ও গাউসিয়া কমিটি মদিনা মুনাওয়ারা শাখার ব্যবস্থাপনায় শুক্রবার রাত ১১ টায় মদিনার একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) শীর্ষল এক সেমিনার মাওলানা করিম উদ্দিন নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ।

বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা অলি উল্লাহ।

বক্তব্য রাখেন মুহাম্মিদ গিয়াস উদ্দিন,গাজী আব্দুল্লাহ,হাবিব ভুইয়া,মাওলানা হারুনুর রশিদ তালুকদার,রবিউল হোসেন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে ইসলামী নাত,গজল,মিলাদ কিয়ামের মাধ্যমে নবী আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।সব শেষে আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ সাহেবের মুনাজাতে দেশজাতি ও মুসলিম মিল্লাতের সুখ শান্তি কামনা করা হয়।

সব শেষে তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।