মদিনা প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে চলছে লাগাতার কার্ফিউ । দুই লক্ষ প্রবাসী বাংলাদেশী অধ্যষিত মদিনা শহরে বাঙ্গালীরা বিভিন্ন পেশায় কর্মরত।
প্রায় দুই মাস যাবত করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পুরো শহর বলতে গেলে অবরুদ্ধ।কর্মহীন এইসব প্রবাসীদের পাশে দাড়িয়েছেন “মদিনা প্রবাসী বাংলাদেশী কমিউনিটি” নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।
যেখানে মানুষ টাকা কামানোর জন্য প্রবাসে এসেছেন সেখানে আজ প্রায় সকলেই পড়েছে কম-বেশী অর্থনৈতিক সমস্যায়।কারো কাছে সামান্য টাকা আছে,কারো কাছে নাই রাতে খাওয়ার চাল,ডাল কিংবা নাই প্র্য়োজনীয় খাদ্য দ্রব্য।
মদিনা প্রবাসী বাংলাদেশী কমিউনিটি তাদের সাধ্যমত কর্মহীন প্রবাসীদের মাঝে জরুরী খাদ্য সহয়তা,অনলাইনে ফ্রি চিকিৎসাসেবা ও নগদ টাকা বিতরনের কার্যক্রম শুরু করেন যা চলমান রয়েছে।
মদিনায় অবস্থানরত প্রবাসীরা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পর তাদের দাফন কাফনসহ সব ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন সংগঠনটি।








