মদিনা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মদিনা প্রবাসী বালাদেশী কমিউনিটির আহ্বায়ক মাহফুজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমারদেশ পত্রিকার বিশেষ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান। আমাদের মদিনা প্রতিনিধি এস এম নিজাম উদ্দিন জানান মদিনার ঢাকা গোল্ডেন হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেনসাংবাদিক জাহেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাক্তিত্ব মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, আব্দুস সালাম, সাংবাদিক ফ ই ম ফরহাদ, হোসাইন আহমেদ ও আব্দুল মান্নান । অনুষ্ঠানে বক্তাগণ বলেন, ভাষা আন্দোলনের দীর্ঘ সময় পার হলেও আমরা আজো বাংলা ভাষাকে সার্বজনীন করতে পারি নাই। এটা জাতি হিসাবে আমাদের দূর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। আদালতের রায় থেকে শুরু করে সরকারি প্রজ্ঞাপন সবকিছুতে ইংরেজি ভাষার প্রাধান্য এখনো লক্ষ করা যায়, যা আমাদের জন্য কলংক জনক। বক্তারা সর্বত্র বাংলা ভাষা চালুর দাবী জানান।
চাটগাঁইয়ারা দেশে দেশে মদিনায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও...








