মক্কা থেকে ওমরা হজ্ব পালন শেষে মদিনা ফেরার পথে সোমবার সন্ধ্যার আগে মদিনার ৬০/৭০ কিঃমিঃ দূরে মরু ঝড়ের কবলে পড়ে গাড়ি দূর্ঘটনায় চট্টগ্রামের রায়হান নামের এক প্রবাসী তার স্ত্রী ও ভাইঝি সহ মোট ৩জন নিহত হয়েছেন।
ইকবাল ও রায়হানের ছেলে গুরুতর আহত অবস্থায় মদিনার আল-দার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রায়হানের স্ত্রী পুত্র ও ভাইঝি বাংলাদেশ থেকে ওমরা করিতে সৌদি আরব এসেছিল।
এদের সকলের বাড়ী চট্টগ্রামে।








