সৌদি আরবের মদিনায় আহমদ কবির বাবুল নামে এক রেমিটেন্সযোদ্ধা ইন্তেকাল করেছেন। ২৫শে অক্টোবর মদিনার মনোয়ারাস্থ ওহুদ হাসপাতালে ষ্টোক করে ইন্তিকাল করেন তিনি।
বাবুল চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড়ের সিকদার বাড়ির মরহুম বাচা মিয়ার ২য় পুত্র।
জানা গেছে, বাবুল ১৯৯৯ সালে সৌদি আরব আসেন। দীর্ঘ ২০ বছর দেশের মাটিতে যাননি। দেশে তার ২ ছেলে ১ মেয়ে । গত বছর তার বড় ছেলে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। আহমদ কবিরের নিয়মিত একামা আপডেট না হওয়ার কারণে তার ক্যান্সার আক্রান্ত ছেলেকেও দখতে দেশে যেতে পারেননি। দীর্ঘ ২০বছরের প্রবাস জীবনে সে তেমন কিছু পরিবারের জন্য করে যেতে পারেননি। তার জানাজা ও দাফন কাফন মদিনা হারাম শরীফে ও দাফন জান্নাতুল বাকিতে করার জন্য প্রসেসিং চলিতেছে।

