নিউজটি শেয়ার করুন

মদিনায় সোফা কারখানায় নিহতদের তিনজন লোহাগাড়ার, চারজন কক্সবাজারের

সিপ্লাস প্রতিবেদক: সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭বাংলাদেশির মধ্যে তিনজনের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়, তিনজনের বাড়ি কক্সবাজারের টেকনাফে এবং একজনের বাড়ি রামুতে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রবাসীরা জানান, মদিনার আল মনোয়ারায় উহুদ পাহাড়ের কাছে বারমাই (রহিঙ্গা) পাড়ায় ছোট্ট একটি সোফা তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে। সৌদি সময় তখন রাত ২টা।
নিহতদের মধ্যে কেবল দুই ভাইয়ের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। তারা চট্টগ্রামের লোহাগাড়া সদরের দক্ষিণ সুখছড়ী দরবার শরীফ এলাকার নিজাম ও আরাফাত। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন মদিনায় নিযুক্ত জেদ্দা কনস্যুলেটের আইন সহকারী।