নিউজটি শেয়ার করুন

মদিনায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার যুবক নিহত

মদিনায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার যুবক নিহত

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি: মদিনা মনোয়ারা থেকে প্রায় সাড়ে ৪ শত কিলোমিটার দূরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া রায়হান বিন হারুন নামে এক যুবক নিহত হয়েছে।

জানা যায়, আজ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মদিনা মনোয়ারা থেকে সাড়ে ৪ শত কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসী রায়হান বিন হারুন(২০) নিজেই গাড়ি চালাচ্ছিলেন ছিলেন বলে দেশ থেকে এ প্রতিবেদককে জানান তার দুলাভাই আধুনগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দীন।

মদিনা-প্রবাসী রায়হান বিন হারুন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন সোনাকানিয়া ইউনিয়নের আলী আকবরের বাড়ী প্রবাস ফেরত জেদ্দা প্রবাসী মুহাম্মদ হারুনের প্রথম পুত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here