খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের মদিনায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মুহাম্মদ আইয়ুব নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
জানা যায়, গতকাল ১৯ জুলাই মদিনা মানোয়ার থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে প্রবাসী মুহাম্মদ আইয়ুব (৩৫) ইউনিট গাড়ি চালাতেন। তিনি ভাড়া নিয়ে যাওয়ার পথে অন্য গাড়ি সাথে মুখামুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয়।
স্থানীয় সৌদি পুলিশ প্রশাসন দ্রুত তাকে হাসপাতাল নিয়ে যায়।
আজ ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সৌদি একটি সরকারী হাসপাতালে মারা যান। নিহতর বাড়ী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে।
লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।








