সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মদ খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
এছাড়া এ ঘটনায় আরও আটজন অসুস্থ হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক সহযোগী অধ্যাপক বিপুল আহম্মেদ বলেন, “বৃহস্পতিবার গভীর রাতে তাদের হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়; যারা অ্যালকোহল পান করে অসুস্থ হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের স্বজনরাও এ ধরনের তথ্যই দিয়েছেন।
“তাদের মধ্যে দুইজন মারা গেছেন। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তাদের অবস্থা ভাল মনে হলেও ৭২ ঘণ্টা না গেলে তাদের শংকামুক্ত বলা যাবে না।”
যে দুইজন মারা গেছেন তারা হলেন কাজিপুর পৌর এলাকার বিয়াড়া গ্রামের তোজাম হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৫) ও একই এলাকার কোরবান আলীর ছেলে রাসেল (২৪)।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বলেন, “বৃহস্পতিবার গভীর রাতে মদ পান করে অসুস্ত হয়ে পড়লে স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে দুইজন মারা যান।








