Site icon CPLUSBD.COM

মধ্যপ্রাচ্যে প্রথম বাংলাদেশি নারী রাষ্ট্রদূত নাহিদা

মধ্যপ্রাচ্যে প্রথম নারী রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহানকে জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ১৫তম ব্যাচের এই কর্মকর্তা চাকরি জীবনে রোম, জেনেভা ও কলকাতা বাংলাদেশ মিশনে কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাহিদা সোবহান নেদারল্যান্ডসে পাবলিক ইন্টারন্যাশনাল আইন ও ফ্রান্সে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি ফ্রেঞ্চ ভাষায়ও কথা বলতে পারেন।