Site icon CPLUSBD.COM

মধ্যরাতের আগুনে পুড়েছে বান্দরবানের রোয়াংছড়ির তালুকদার পাড়া

সিপ্লাস প্রতিবেদক: বান্দরবানের রোয়াংছড়ির তালুকদার পাড়া সোমবার মধ্যরাতের আগুনে পুড়ে গেছে।

সোমবার (১৭ মে) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার রাত একটার সময় হঠাৎ ক‌রে আগু‌নের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছ‌ড়ি‌য়ে গে‌লে পু‌রো পাড়ার ৭০টি বা‌ড়ি মুহূর্তেই পু‌ড়ে ছাই হ‌য়ে যায়। প‌রে পু‌লিশ, সেনাবা‌হিনী ও দমকল বা‌হিনীর লোকজন ও স্থানীয়রা মি‌লে ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, তালুকদার পাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। এতে প্রায় ৭০টি বাড়ি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি কিংবা আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি তদন্তের পর বলা যাবে।

এদিকে মঙ্গলবার (১৮ মে) সকা‌লে জেলা প্রশাসন, সেনাবা‌হিনী ও পু‌লিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেছেন। এসময় ক্ষ‌তিগ্রস্তদের সহায়তা দেওয়া হয়।