নিউজটি শেয়ার করুন

মধ্যরাতে আগুনে পুড়ল হাটহাজারীর ঈছাপুর বাজার

মধ্যরাতে আগুনে পুড়ল হাটহাজারীর ঈছাপুর বাজার

সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ঈছাপুর বাজারে মুফতি ফয়জুল্লাহ সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি দোকান। পরে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১ অক্টোবর) ভোররাত সোয়া তিনটার দিকে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে।

জানা গেছে, ‌‘রাতে ঝন্টুর কুলিং কুলিং কর্নারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সবদিকে ছড়িয়ে পড়লে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহজাহান বলেন, ঈছাপুর বাজারে মধ্যরাত আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here