মো: মহিন উদ্দীন: কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন, পিপিএম এর গাড়ি করে মধ্যরাতে দিনমজুর ওমর ফারুক শান্তের অন্তঃসত্ত্বা স্ত্রী কুলসুম বেগম (২২) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌছে দেয়া হয়।
শনিবার ( ২৪ জুলাই) মধ্যরাত সাড়ে তিনটার সময় প্রসূতি নারীকে রক্ত দিল কোতোয়ালী থানা পুলিশ
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন, পিপিএম জানান, দিনমজুর ওমর ফারুক শান্তের অন্তঃসত্ত্বা স্ত্রী কুলসুম বেগম (২২) কে নিয়ে গাড়ির জন্য বিপাকে পড়ে গভীর রাতে কোতোয়ালী থানার সরকারী মোবাইল নম্বরে ফোন করে জানালে তাৎক্ষণিকভাবে আমার গাড়িতে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌছে দেয়া হয়।
সেই দিবাগত রাতে তার একটি ছেলে সন্তান হয়। ছেলে সন্তান হওয়ার পর তার স্ত্রীর শরীরে রক্তশূন্যতা হওয়ায় ডাক্তার ই+ রক্তের প্রয়োজন বলে জানালে তিনি (দিনমজুর) আবারও ফোন করে তার স্ত্রী মূমূর্ষ অবস্থায় আছে, এক্ষুনি ই+ রক্তের প্রয়োজন। তাৎক্ষনিক ডিউটিরত অফিসার এসআই মোঃ সাদ্দাম হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ই+ রক্ত দেন।
তাই টিম কোতোয়ালী সার্বক্ষণিক জনগণের সহায়তায় এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বলেও জানান ওসি।








