সিপ্লাস ডেস্ক: সিলেট ভ্রমণ শেষে মাইক্রোবাসে করে আশুলিয়ার বাড়িতে ফেরার পথে নরসিংদীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও নয়জন।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সাকুরার মোড়ে পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর জানান।
হতাহত সবার বাড়ি ঢাকার আশুলিয়ার জিরাব এলাকায়, তারা পরস্পরের আত্মীয়।
নিহতরা হলেন- জিরাব এলাকার আব্দুর রশিদ স্ত্রী রুবি আক্তার (৩৩),তার মেয়ে রাইমা খান (৫) ও ভাতিজা সাদেক খান (৮), মুক্তি আক্তার (৩০) ও রোকেয়া বেগম (৫২)।
আহতরা হলেন- রাজিয়া (৪০), আব্দুর রশিদ (৪০), কাজিম উদ্দিন (৪২), সাইফা (১২), শারমীন (৪০), দার মেয়ে ইসরাত জাহান (৮) ও সামসুননাহার (৬০) এবং আরও দুজন।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করলেও এর চালককে ধরতে পারেনি পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এলামুল হক সাগর বলেন,দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি পুলিশ আটক করেছে।







