নিউজটি শেয়ার করুন

মনুছরাবাদে ভোক্তা অধিকারের অভিযান, খাদ্য পণ্যের কারখানা সিলগালা

ভোক্তা অধিকারের অভিযান
ছবি: সিপ্লাসবিডি.নেট

জিয়াউল হক ইমন: নগরীর ডবলমুরিং থানাধীন মনুছরাবাদ এলাকায় হাকিম মিয়া রোডে ‘হামিম কনজুমারস ফুড প্রোডাক্ট’ নামে এক প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের অনুমতি ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন রং মিশিয়ে করে প্রায় দু’ লক্ষ টাকা দামের বিভিন্ন ব্র্যান্ডের ৫২ টি পণ্য প্যাকেটজাত করে বাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ  ।

১০ অক্টোবর রবিবার দুপুরে মনছুরবাদ এলাকায় খান সাহেব বাড়ির আব্দুল হাকিম রোডে এ  অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের  উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ সিপ্লাসকে অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন,এ কারখানায় বিভিন্ন রকমের খাবারের উপাদান তৈরি করা হয় । মশলা, হালিম মিক্স, ফুড কালার,ফুড ফ্লেভার, কাস্টার্ড সহ মোট ৫২ রকমের প্রোডাক্ট উৎপাদন করে এরা। এইখানে কোন পণ্যেরই বিএসটিআই’র অনুমোদন নাই। বাইরের থেকে লবণ এনে সাথে ক্যামিকেল মিশিয়ে টেস্টিং সল্ট হিসেবে বিক্রি করতেছে।  আজকে এই প্রতিষ্ঠানের মালিককে খুঁজে পাই নাই। আমরা আপাতত প্রতিষ্ঠানটি সিলগালা করে দিছি। পরে এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসব নানা ক্ষতিকর রঙ আর রাসায়নিকের সংমিশ্রণে তৈরি খাবার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারন হতে পারে বলে তিনি সিপ্লাসকে জানান।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশসহ বিভিন্ন অনিয়মে খাদ্য তৈরী ও বাজারজাত করার অপচেষ্টার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

বিস্তারিত ভিডিওতে…

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here