সিপ্লাস প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নির্দেশ দেওয়ার এক সপ্তাহ পরও বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি পিসিআর ল্যাব স্থাপন করা হয়নি। অথচ আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবেশের জন্য বিমানবন্দরেই আরটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার শর্ত রয়েছে।
এরই প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী দুই-তিন দিন অথবা দ্রুততম সময়ের মধ্যে দেশের তিন বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ দেন।
এরপর সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেলেও কোন বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব স্থাপন হয়নি। আজ আবারো দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে র্যাপিড আরটি-পিসিআর ল্যাব স্থাপন করার দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে নামে প্রবাসীরা। দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভবনের নিচে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করে। তাতে যোগ দেয় চট্টগ্রামের প্রবাসীরাও।
প্রবাসীদের এডমিন প্যানেলের এডমিন মহিউদ্দিন বেলাল রনি সিপ্লাসকে বলেন, বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা এতদিনে কেন বাস্তবায়ন হচ্ছে না সেজন্য আমরা আমরণ অনশন কর্মসূচি শুরু করি ৷ এক পর্যায়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আমাদের ডাকেন। আমরা ৫জন যাই। সেখানে পুলিশ প্রশাসন ও মন্ত্রীও ছিলেন। মন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চেয়েছি কবে এই ল্যাব স্থাপন হবে? সেই প্রশ্নের জবাবে মন্ত্রী আমাদের নির্দিষ্ট কিছু বলেননি। শুধু বললেন, রনি সাহেব আপনার ফোন নাম্বার আমার কাছে আছে। আমি ম্যাসেজ দিয়ে সেটি জানিয়ে দিবো, বলেন প্রবাসী রনি।
এরপর আনুষ্ঠানিক ব্রিফিং করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়। তবে আজকে রাতেই বা কাল, কারা কাজ পাচ্ছে সেটি জানার বিষয়টি স্বীকার করলেও মন্ত্রী বৈঠকের ব্যাপারে বলেন, আমার সাথে প্রবাসীদের কারোর কথা হয়নি। তবে এ আন্দোলন কারা করছে তাও আমি জানি।
করোনায় শ্রমবাজার খুললেও বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব টেস্টের সুবিধা না থাকায় আটকা পড়েছেন প্রায় আড়াই লাখ প্রবাসী শ্রমিক। ইতিমধ্যেই কারো কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। অনেকের ছয় মাসের অধিক হয়ে গেছে, তারাও যেতে পারছেন না। আবার যারা ভিজিটে যাবেন, তাদের কোম্পানি অ্যালাউ করবে কি না, এছাড়া যাদের চাকরি চলে গেছে, বেকার হয়ে গেছেন-এর দায়ভার কে নেবে- এমনটাই প্রশ্ন রাখছেন প্রবাসীরা। প্রবাসীদের দাবী শীঘ্রই এই পিসিআর ল্যাব স্থাপনের মাধ্যমে তাদের বিদেশ গমন পুনরায় শুরু হোক।
আরো পড়তে পারেন:
- চন্দনাইশে ইয়াবাসহ গ্রেফতার ৩
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- প্রতিষ্ঠার ২০ বছর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
- ‘এ সরকারকে ক্ষমতায় রেখে ফেরেশতা দিয়েও সুষ্ঠু নির্বাচন হবে না’
- পটিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- পরীমনিকে দফায় দফায় রিমান্ড: দুই বিচারকের ক্ষমা প্রার্থনা

