কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে সংকটে পড়া কক্সবাজার জেলা সদরসহ বিভিন্ন উপজেলার সংবাদকর্মীদের অর্থ সহায়তা দিয়েছে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার। খাদ্য সামগ্রী দেয়ার পাশাপাশি এবার সংবাদকর্মীদের অর্থ সহায়তাও দিল সংগঠনটি।
শুক্রবার (২৪ এপ্রিল) জেলা-উপজেলার ১২ জন সংবাদকর্মীর মাঝে ২০ হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম। সহায়তা পাওয়া ১২ জনের মধ্যে কক্সবাজার জেলা সদরের ৫ জন, পেকুয়ার দুইজন, চকরিয়ার একজন, ঈদগাঁহর দুইজন, উখিয়ার একজন ও মহেশখালীর একজন।
রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম বলেন, করোনা সংকটের পর কয়েক দফা খাদ্য সামগ্রী সহায়তা দেওয়ার পর এবার অর্থ সহায়তা দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রমজান এবং ঈদেও সহযোগীতা অব্যাহত রাখার পরিকল্পনা নেয়া হয়েছে।








