মরনঘাতি করোনা ভাইরাসের তৃতীয় আঘাত নিউইয়র্কে, প্রাণ গেল আমেনা তিশা চাকলাদারের

মরনঘাতি করোনা ভাইরাসে নিউইয়র্কে  আমেনা তিশা চাকলাদার (৩৭) নামে এক নারী প্রান হারিয়েছেন। আমেনার দেশের বাড়ি ঢাকা বিক্রমপুরে। তিনি সোমবার সন্ধ্যায় কুইন্স হসপিটালে ইন্তেকাল করেন। তার  তিন সন্তান রয়েছে। মাত্র ৪ বছর আগে নিউইয়র্কে আসেন এই দম্পতি। আগে দুজন পুরুষ, এখন একজন নারী এই নিয়ে নিউইয়র্কে তিন জনের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস।