নিউজটি শেয়ার করুন

মরিয়ম নওয়াজকে কারাগারে তৃতীয় শ্রেণির সুবিধা

news in chittagong

পাকিস্তান মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজকে কারাগারে তৃতীয় শ্রেণির কয়েদীর সুবিধা দেয়ায় সরকারের কঠোর সমালোচনা করেছে তার দল।

দলের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বলেন, মরিয়ম নেওয়াজকে কেবলমাত্র রাজনৈতিকভাবে হেয় করার জন্যই কথিত অর্থ পাচার মামলায় হয়রানি করা হচ্ছে।

মরিয়ম নওয়াজের বিরুদ্ধে চৌধুরী দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, মরিয়মকে অবৈধভাবে চিনিকলটির শেয়ার দেয়া হয়েছে। অন্যদিকে কলটির চিনি রফতানি করা হয়েছে দেখিয়ে অর্থও আত্মসাৎ করা হয়েছে।

এর আগে দুর্নীতি মামলায় মরিয়মের বাবা নওয়াজ শরীফের কারাদণ্ড দেয়া হয়। বর্তমানে তিনি জেল খাটছেন।